আইডিয়াল হোম সম্পর্কে জানুন

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান

কোর্স মাইগ্রেশন করা যাবে কি?

শিক্ষার্থীদের পছন্দমতো ভার্সিটি 'ক', 'খ' কিংবা 'গ' যেকোনো প্রোগ্রামে ভর্তি হওয়ার পর প্রোগ্রাম পরিবর্তন করতে পারবে। ক্লাস শুরু হওয়ার প্রথম ৬ সপ্তাহ পর্যন্ত কোনো ফি ছাড়াই এই মাইগ্রেশন করা যাবে।

ক্লাস কারা নিবেন?

ক্লাসগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ সিনিয়র শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সার্বক্ষণিক টিউটর কী?

শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক যেকোনো সমস্যা সমাধানের জন্য এক্সপার্ট শিক্ষকদের প্রাইভেট কেয়ার সাপোর্ট যা পুরো কোর্স জুড়েই চালু থাকে।

পড়াশোনায় ঘাটতি থাকলে কী করণীয়?

হোমে থাকা টিউটরগণ ঘাটতি পূরণে বিশেষ গাইডলাইন দেন এবং ক্লাসের আগে-পরে সরাসরি শিক্ষকের সাহায্য নেওয়ার সুযোগ থাকে।

ছুটি পাওয়া যাবে কিনা?

যেহেতু একটি স্বপ্নের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তাই অযথা ছুটি না নেওয়াই শ্রেয়, তবে জরুরি পারিবারিক প্রয়োজনে ছুটি প্রদান করা হয়।